ধামইরহাটে লোডশেডিংয়ে ইরি বোরো ক্ষেতে পানির সংকট

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:২০
নওগাঁর ধামইরহাটে দীর্ঘ প্রায় এক সপ্তাহ ধরে উপজেলার পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং চলছে, সেই সাথে প্রবল খরার ফলে ক্ষেত খামারসহ জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। লোডশেডিংয়ের ফলে এলাকার বিদ্যুত্ ব্যবস্থা অনেকটা ভেঙ্গে পড়েছে। দিন-রাত ২৪ ঘন্টার মধ্যে ৭-৮ ঘন্টার বেশি বিদ্যুত্ থাকে না। ফলে ইরি-বোরো ধান ক্ষেত পানির অভাবে শুকিয়ে মরতে শুরু করেছে। তাছাড়া গৃহস্থালি কাজকর্ম, আলিম ও উচ্চ মাধ্যমিক এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীরা বিদ্যুতের অভাবে লেখাপড়া ব্যাহত হচ্ছে। বিদ্যুতের এই অবস্থায় কৃষককুল অনেকটা হতাশায় দিন কাটাচ্ছেন। এ দিকে এ বরেন্দ্র অঞ্চলের কঠিন ও শক্ত লালচে মাটি তাতিয়ে উঠেছে। ফলে এলাকার খাল, বিল, নদী, নালা শুকিয়ে খাঁ খাঁ করছে।