সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:২১
ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন সভা ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা \ বৃহস্পতিবার ভাণ্ডারিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্থানীয় নিজ ভাণ্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক শিক্ষার মানউন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, ইউএনও কাজী মাহবুবুর রশিদ, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত্ হোসেন, ফারহানা আফরোজ ও মোঃ ইউসুফ আলী প্রমুখ। রামগঞ্জে সার ও বীজ বিতরণ রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা \ রামগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার কৃষি অফিসের হল রুমে ১৫০০ হেক্টর জমিতে আউশ আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে ৪ শত কৃষকদের মাঝে জন প্রতি ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি উপসি বীজ ধান বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহাবুবুল আলমের সভাপতিত্বে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারহানা তাসলিম প্রমুখ। মুক্তাগাছায় আইসিটি ফেস্টিভাল ও ইংলিশ অলিম্পিয়াড মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ বৃহস্পতিবার মুক্তাগাছা শহরস্থ নগেন্দ্র নারায়ণ পাইলট গার্লস স্কুল মাঠে ফ্রিল্যান্স আইটি ল্যাব-এর উদ্যোগে আইসিটি ফেস্টিভাল ও ইংলিশ অলিম্পিয়াড অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফ্রিল্যান্স আইটি ল্যাব-এর পরিচালক মাহমুদুল হাসান সেলিম। আয়েছ আলী একাডেমীর বার্ষিক ক্রীড়া নরসিংদী প্রতিনিধি \ গত বৃহস্পতিবার শিবপুর উপজেলা মুনসেফেরচর (ইটাখোলা) আয়েছ আলী একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পৃথিবী গোলত্বের প্রমাণ (৫০০ মিটার দৌড়), বাহুবলের পরীক্ষা (গোলক নিক্ষেপ), একলাফে দেবপাড়ি (দীর্ঘ লাফ), অজানার পথে, পলাশীর প্রান্তরে (মোরগের লড়াই), অঙ্কদৌড়, মিউজিক্যাল চেয়ার, অন্ধের পাতিল ভাঙ্গা, স্মৃতি শক্তি, ব্যাঙের লাফ, চেষ্টায় সফলতা, শিল্পীর দক্ষতা, রশি ঘুরানো, বিস্কুট দৌড়, আমকুড়ানো, পোশাক পরিধান, চাচা আপন প্রাণ বাঁচা এবং যেমন খুশী তেমন সাজ ছিল প্রতিযোগিতার উল্লেখযোগ্য দিক। প্রতিযোগিতায় ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। নেত্রকোনায় যুব ও ক্রীড়া উপমন্ত্রীকে সংবর্ধনা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণে এবং জেলা পরিষদ প্রশাসক মতিয়র রহমান খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, প্রবীণ চিকিত্সক ডাঃ এমএ হামিদ খান, সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম খান, বর্তমান মেয়র প্রশান্ত রায়, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক এডভোকেট গোলাম রহমান খান পাঠান বিমল, চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, জাসদ (ইনু) সভাপতি নির্মল দাস। মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার শহরের বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন এ জরিমানা আদায় করেন। জরিমানাকৃত হোটেলগুলো হলো, এ ওয়ান বেকারী ৫ হাজার, দেশ প্রিয় হোটেল এন্ড সুইটমিট ৫ হাজার টাকা, আয়োজন এন্টারপ্রাইজ ২ হাজার টাকা। রায়পুরায় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী আদিয়াবাদ ইসলামিয়া স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত ৪ শিক্ষকের বিদায় সংবর্ধনা বুধবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ নূর শাখাওয়াত হোসেন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভাষাবিজ্ঞানী সাবেক ডিন কলা অনুষদ চট্টগ্রাম বিভাগীয় বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মনিরুজ্জামান। বিদায়ী শিক্ষকরা হলেন: অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক আলহাজ্ব লুত্ফর রহমান, আলহাজ্ব নজরুল ইসলাম, এম এ জলিল ও মোঃ আলী হোসেন। বদরগঞ্জে দলিল লেখক সমিতির শপথ বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ রংপুর বদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন। বুধবার সংগঠনের কার্যালয়ে নব-নির্বাচিত ৯ জন সদস্যকে ওই শপথবাক্য পাঠ করান উপজেলা সাব-রেজিস্ট্রার ফাতেমা খাতুন। শপথ গ্রহণকারী নব-নির্বাচিত সদস্যরা হলেন: সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সহ-সভাপতি নুরুল আমিন সরকার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার. সহ-সাধারণ সম্পাদক মোকছেদুল হক, কোষাধ্যক্ষ ফারুকুল ইসলাম, দপ্তর সম্পাদক মমিনুর রহমান, নির্বাহী সদস্য তোফাজ্জল হোসেন ও বাচ্চা মিয়া এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোকসেদ আলী। যশোরে দুই হাজার শিশুর মাঝে পোশাক বিতরণ যশোর অফিস \ বৃহস্পতিবার যশোরের দুই হাজার দরিদ্র শিশুর মধ্যে বিনামূল্যে পোশাক বিতরণ করেছে গাজির দরগাহ কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্স। সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের গভর্নর মুহাম্মদ বিন রাশেদ আল-মাকতামের অর্থায়নে এ পোশাক প্রদান করা হয়। কুয়েত ইসলামিক ইয়াতিম কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা নাসিরুল্লাহ জানান, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও দুবাইয়ের গভর্নর মুহাম্মদ বিন রাশেদ আল-মাকতামের অর্থায়নে বাংলাদেশের ৫০ হাজার দরিদ্র শিশুর মধ্যে এই পোশাক বিতরণের কর্মসূচি নেয়া হয়েছে। এর মধ্যে যশোরে বিতরণ করা হলো ২ হাজার পোশাক। বিতরণকৃত পোশাকের মধ্যে রয়েছে প্যান্ট, শার্ট, পায়জামা-পাঞ্জাবি ও মেয়েদের সালোয়ার-কামিজ। ২ থেকে ১৬ বছর বয়সী এসব শিশুর ৮টি সাইজের পোশাক বিতরণ করা হয়। এক মাদকসেবীকে ৬ মাসের সাজা টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে ইয়াবা মাদকাসক্ত ১ যুবককে সেবনের সময় ৫০ পিস ইয়াবা বড়িসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করেছে। উক্ত আদালত মাদকাসক্ত যুবককে ৬ মাসের সাজা প্রদান করে। বিজিবি’র ৪২ ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবু জার আল জাহিদ জানান, ৩ এপ্রিল বৃহস্পতিবার হ্নীলা বিওপি চৌকির হাবিলদার মুজিবর রহমানের নেতৃত্বে জওয়ানরা ইয়াবা সেবনের খবরে হ্নীলা ফুলের ডেইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে সেবনের প্রস্তুতিকালে স্থানীয় আব্দুল গফফারের ছেলে বাবুলকে (৩০) আটক করে। উলিপুরে কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে হলিস্টেপ অর্গানাইজেশনের উদ্যোগে বিশুদ্ধ কুরআন শিক্ষা কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থার হলরুমে মাওঃ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ রুহুল আমিন, উলিপুর মসজিদুল হুদার খতিব মাওঃ আনছার আলী, কাজিরচক নুরানী ও হাফিজী মাদরাসার মোহ্তামিম ক্বারী মোঃ ফখরুল ইসলাম, রানীগঞ্জ সরদারপাড়া জামে মসজিদের খতিব ডাঃ মোঃ শফিকুল ইসলাম, মাওঃ মোঃ আনম মঈনুল হক, সংস্থার উপদেষ্টামন্ডলীর সদস্য মাওঃ মোঃ ইয়াচিন আলী, আতাউজ্জমান পুলক প্রমুখ। বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর গ্রামে বসুন্ধরা ফাউন্ডেশন কার্যালয়ে বৃহস্পতিবার উপজেলার ২২টি গ্রামের ৫০২ জন সদস্যের মধ্যে ২৫ লাখ ১০ হাজার টাকার সুদ ও সার্ভিস চার্জমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ট্রেজারার ও ইস্ট ওয়েস্ট মিডিয়ার প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এ ঋণ বিতরণ করেন। বসুন্ধরা গ্রুপের উপ-মহাব্যবস্থাপক মাইমুন কবির, উপ-প্রধান প্রকৌশলী শফিকুর ইসলাম, প্রফেসার চান মিয়া সরকার ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফতেপুর বাঁওড়ে ১০ লক্ষ টাকার মাছ মরে গেছে মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ উপজেলার ফতেপুর বাঁওড়ে মাছের মড়কে এক সপ্তাহে প্রায় ১০ লক্ষ টাকার মাছ মারা গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফতেপুর বাওড়ে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। বর্তমানে পানি কম এবং পানি দূষিত হয়ে মাছের রোগ দেখা দিয়েছে। বাঁওড় ম্যানেজার হরিদাস কুমার দেবনাথ জানান, একমাস পূর্ব থেকে মাছের রোগ দেখা দেয়। এর মধ্যে এনছারেঠিভসিন রোগ এবং ফ্রাইট ফন্টারের অভাবে মাছ মারা যাচ্ছে। ম্যানেজার জানান, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হতে পারে। মহেশপুর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা বদিউজ্জামান বাঁওড় পরিদর্শন করেছেন এবং তিনি মাছ মারা যাওয়ার কথা স্বীকার করেছেন। মনিরামপুরে শিবিরের সভাপতি আটক যশোর অফিস \ যশোরের মনিরামপুরে অস্ত্রসহ ঢাকুরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতিকে আটক করেছে পুলিশ। আটক শিবির নেতা জাকির হোসেন (২৪) সুফলকাটি গ্রামের ফকরুদ্দিনের ছেলে। পুলিশ তার কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার করে। বৃহস্পতিবার স্থানীয় বাজার থেকে তাকে আটক করা হয়। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জাকিরকে আটক করে। পরে তার কাছ থেকে ১টি দেশি পিস্তল উদ্ধার করা হয়। আটক জাকির ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে ওসি জানিয়েছেন। রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির সম্মেলন রাজশাহী অফিস \ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বোয়ালিয়া থানার সম্মেলন উপলক্ষে বুধবার নগরীতে র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। বোয়ালিয়া থানার সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবুর সভাপতিত্বে সাহেববাজার জিরোপয়েন্টের দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর সদস্য ও রাজশাহী সদরের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সম্পাদক লিয়াকত আলী লিকু, সম্পাদকমন্ডলীর সদস্য এ্যাড এন্তাজুল হক বাবু, আব্দুর রাজ্জাক, সাদরুল ইসলাম, তৈয়বুর রহমান, যুবমৈত্রীর নেতা সাহিদ হোসেন শিশির, ছাত্রমৈত্রীর মহানগর সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ। মৌলভীবাজারে ডিজিটাল মেলা মৌলভীবাজার প্রতিনিধি \ ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মৌলভীবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার এম সাইফুর রহমান অডিটরিয়ামে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার মো. তোফায়েল আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ প্রমুখ। চাটমোহরে মাদক বিরোধী র্যালি চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ পাবনার চাটমোহরে গতকাল শুক্রবার সুশীল ও যুব সমাজের উদ্যোগে মাদক বিরোধী র্যালি বের হয়। স্থানীয় বালুচর খেলার মাঠ থেকে র্যালিটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর জুয়েল লিখন র্যালিতে নেতৃত্ব দেন এবং পথসভায় বক্তব্য রাখেন। মৌলভীবাজারে পরিবেশ দূষণ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা মৌলভীবাজার প্রতিনিধি \ স্বাস্থ্য জনসংখ্যা ও পরিবেশ সেক্টর উন্নয়ন কর্মসূচির অধীন ২০১৩-১৪ হেলথ্ এডুকেশন এন্ড প্রমোশন কার্যক্রমের আওতায় মৌলভীবাজারে পরিবেশ দূষণ প্রতিরোধে জেলা পর্যায়ে অ্যাডভোকেসি সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জনের সম্মেলন কক্ষে পাশা বিজনেস সেন্টার ঢাকা ও স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উদ্যোগে মসজিদের ইমাম, স্কুল শিক্ষক, ইউপি সদস্য, সমাজকর্মী, স্বাস্থ্যকর্মী, ট্রাক চালক, বাস চালক, স্যানিটেশন কর্মী, এনজিও প্রতিনিধিদের এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেমন্ত কুমার দাশের সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা মো. নাসির, পাশা বিজনেস সেন্টার ঢাকা-এর কোঅর্ডিনেটর আহমদ, ডা. নজরুল ইসলাম, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব প্রমুখ। মোরেলগঞ্জে পল্লী দরিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা \ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বৃহস্পতিবার বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লী দরিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে ‘সেবা মাস’ উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা উপজেলা প্রশাসন চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম। তালায় ওয়াশ ইন স্কুল প্রকল্পের পুরস্কার বিতরণ তালা (সাতক্ষীরা) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা মুসলিম এইড ইউ-কে বাংলাদেশ ফিল্ড অফিসের উদ্যোগে সংস্থা কর্তৃক বাস্তবায়িত ওয়াশ ইন স্কুল প্রকল্পের অধীনে তালা উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের অংশগ্রহণে ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্যবিধি বিষয়ক কুইজ ও আর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে সংস্থার তালাস্থ অফিসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন। চাটমোহরে গম সংগ্রহ শুরু চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ চাটমোহরে বৃহস্পতিবার গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রেলবাজারস্থ খাদ্য গুদাম চত্বরে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপজেলা খাদ্য অফিসার মোঃ আলাওল কবির, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ মাসুদ রানা, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলামসহ কৃষকরা উপস্থিত ছিলেন। চাটখিলের খিলপাড়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী জেলার চাটখিলের শতবর্ষের ঐতিহ্যবাহী খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটির পরিচিতি সভা ও প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক সভা গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এমপি হোস্টেলে কমিটির আহবায়ক ডঃ প্রফেসর আনোয়ারুল হক বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ. এম. ইব্রাহিম। টেকনাফে টাকাসহ দু’শিশু আটক টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা \ টেকনাফে নগদ টাকাসহ দু’শিশুকে আটক করেছে বিজিবি। বিজিবি’র ৪২ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিজিবি হোয়াইক্যাং বিওপি চৌকির হাবিলদার হাবিবুর রহমানের নেতৃত্বে চেকপোস্টে জওয়ানরা কক্সবাজারগামী যাত্রীবাহী মিনিবাসে তল্লাশী চালিয়ে মোঃ তারেক (৮) ও ওসমান গণি (৬) নামের দু’শিশু যাত্রীর হাতে রক্ষিত দু’টি ব্যাগে নগদ ১ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা পাওয়া যায়। কাঠালিয়ায় মাতুয়া সম্প্রদায়ের বারুনী উত্সব কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা \ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা সদরে শত বছরের পুরনো ঐতিহ্যবাহী বারুনী উত্সব অনুষ্ঠিত হয়েছে। ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। শুক্রবার সকালে একটি শোভাযাত্রা ও বর্ণাঢ্য র্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার উপস্থিত ছিলেন। গতকাল শুক্রবার অনুষ্ঠানের শেষ দিনে হরি যাত্রাপালা অনুষ্ঠিত হয়। দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে সিপিবি নেতাকে বহিষ্কার নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা দুর্গাপুর উপজেলার বাংলাদেশের কমিনিউস্ট পার্টির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির রাজনীতির সঙ্গে আব্দুল্লাহ যুক্ত ছিলেন। বুধবার আওয়ামী লীগে যোগদান করায় তাকে দল থেকে বহিষ্কার করার জন্য জেলা কমিটি জরুরি সভা করে। বৃহস্পতিবার জেলা কমিটির জরুরি সভার সিদ্ধান্তে আব্দুল্লাহ হককে বহিষ্কারের এ তথ্য গণমাধ্যম কর্মীদের জানানো হয়। নাগেশ্বরীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ নাগেশ্বরীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: জি আর এম মোকসেদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার, ভাইস চেয়ারম্যান মজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম, পাভেল জামান, ওমর ফারুক, গোলাম মওলা সিরাজ প্রমুখ। নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন নওগাঁ প্রতিনিধি \ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরণসহ ৭ দফা দাবিতে মানববন্ধন পালন করা হয়েছে। নওগাঁ সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার শহরের মুক্তির মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের সদর শাখার আহবায়ক মোস্তাফিজর রহমানের নেতৃত্বে এ সময় বক্তব্য প্রদান করেন সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব জহরুল ইসলাম, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন, মোছাঃ আসমাউল হোসেন, মোরশেদ আলম প্রমুখ। মির্জাপুর ক্লাবের ভবন নির্মাণ কাজের উদ্বোধন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কলেজ রোডের শহীদ মিনার সংলগ্ন ২৭ লাখ টাকা ব্যয়ে মির্জাপুর ক্লাবের একতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাবেক এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ফজলুর রহমান খান ফারুক। এ সময় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরকার হিতেস চন্দ্র পুলক, বর্তমান ভাইস চেয়ারম্যান এস এম মোজাহিদুল ইসলাম মনির, সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মোশারফ হোসেন মনির, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল প্রমুখ। সুনামগঞ্জে সুরুজ আলী ট্রাস্টের বৃত্তি বিতরণ সুনামগঞ্জ প্রতিনিধি \ সুনামগঞ্জের দিরাই উপজেলার নগদীপুর গ্রামে সৈয়দ সুরুজ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বিতরণ করা হয়েছে। ২০১৩ সালে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সুরুজ আলী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষায় মেধাতালিকায় বৃত্তিপ্রাপ্ত ২৫ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি বিতরণ করা হয়। বৃহস্পতিবার দৌলতপুর আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃত্তি বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলী। পঞ্চগড়ে নয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পঞ্চগড় প্রতিনিধি \ পঞ্চগড় জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও সংবাদ সংস্থার জেলা প্রতিনিধিদের নিয়ে পঞ্চগড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে সাংবাদিকদের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত বুধবার রাতে শহরের ইসলামবাগস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সভায় ওই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। প্রবীণ সাংবাদিক মোঃ কাওছার আলীর সভাপতিত্বে সভায় সর্বসম্মতিক্রমে হোসেন রায়হানকে (আমার দেশ ও চ্যানেল২৪) সভাপতি ও সাজ্জাদুর রহমান সাজ্জাদকে (এনটিভি ও ইউএনবি) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শিবালয়ে উদীচী আহবায়ক কমিটি গঠন শিবালয়(মানিকগঞ্জ) সংবাদদাতা \ উদীচী শিল্পী গোষ্ঠী শিবালয় উপজেলা শাখা গঠনকল্পে গতকাল শুক্রবার এক সভার আয়োজন করা হয়। উদীচী মানিকগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদ মিলনাতনে আয়োজিত সাংবাদিক বাবুল আকতার মঞ্জুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উদীচী জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার, নজরুল ইসলাম, মাসুদ চৌধুরী সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধা মনিন্দ্র বিশ্বাস আহবায়ক, সঙ্গীতজ্ঞ গোকুল ঘোষ যুগ্ম আহবায়ক ও চঞ্চল মুখার্জীকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি গঠন করা হয়। নোয়াখালীতে বিজ্ঞান উত্সব নোয়াখালী প্রতিনিধি \ মহাকাশ বিজয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে বিজ্ঞান চর্চা কেন্দের উদ্যোগে গতকাল শুক্রবার নোয়াখালী জিলা স্কুল অডিটোরিয়ামে এক বিজ্ঞান উত্সব অনুষ্ঠিত হয়েছে। এ মেলায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র এবং বিজ্ঞান চর্চা কেন্দ্র’র সহযোগিতায় রকেট, পরিস্কোপসহ বিভিন্ন ধরনের জ্যামিতিক কাঠামো তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ উত্সবের উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার। জামালপুরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি জামালপুর প্রতিনিধি \ জামালপুরে ক’দিনে ভ্যাপসা গরমের পর বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টিতে অনেকটাই স্বস্তি ফিরে এলেও জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় শিলাবৃষ্টিতে ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইসলামপুর উপজেলার পার্থর্শী ও বেলগাছা ইউনিয়ন এবং দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী, দেওয়ানগঞ্জ, চিকাজানী, বাহাদুরাবাদ, ডাংধরা, পাররামরামপুর, ইউনিয়নে প্রচণ্ড শিলা বৃষ্টিতে ইরি-বোরো গ্রীষ্মকালীন শাক-সবজি, তরিতরকারি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।