সাতক্ষীরায় গৃহবধূকে পিটিয়ে হত্যা, শাশুড়ি গ্রেফতার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২১:৪২
সাতক্ষীরার কালীগঞ্জে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে নিহতের শাশুড়ি নূরুননেছা বেগমকে গ্রেপ্তার করেছে। নিহত গৃহবধূ আশুরা খাতুন (১৯)। সে কালীগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের আবু তাহেরের স্ত্রী। বৃহস্পতিবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের খানপাড়ায় এ হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা সুরত আলী মোড়ল থানায় হত্যা মামলা দায়ের করেছেন।