সমুদ্র সৈকত কুয়াকাটার শত বছরের ঐতিহ্যবাহী আদিবাসী রাখাইন সম্প্রদায়ের মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহারটি জার্মান সরকারের সহায়তায় পুনর্নির্মাণ শেষে উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উদ্বোধন উপলক্ষে মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে একসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. ফার্দিনান্দ ফন ভেইয়ে। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সকলের প্রচেষ্টায় মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ করা সম্ভব হয়েছে। পুনর্নির্মাণ কাজকে জার্মান উন্নয়ন সংস্থার সহযোগিতার চমত্কার উদাহরণ বলে তিনি উল্লেখ করেন।
