বঙ্গবন্ধুর জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৩৮
প্রখ্যাত প্রবীণ আইনজীবী ও ব্যারিষ্টার রফিক-উল-হক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আমরা স্বাধীন দেশ ও বাংলা ভাষা পেয়েছি।গতকাল শুক্রবার গাজীপুরের সফিপুরস্থ আনসার ও ভিডিপি একাডেমির এলাহী বক্স অডিটরিয়ামে স্থানীয় প্রগতিশীল ফোরামের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কালিয়াকৈর প্রগতিশীল ফোরামের সভাপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক মোঃ শহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, প্রগতিশীল ফোরামের কার্যকরী সভাপতি ডাঃ কামরুল হাসান, ইনকাম ট্যাক্স কমিশনার প্রতিভা রানী সরকার প্রমুখ।