শোক সংবাদ

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৩৯
সাইফুল ইসলাম লাইজু গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মুদ্রণ ব্যবসায়ী সাইফুল ইসলাম লাইজু (৫৮) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ..... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ গভীর শোক প্রকাশ করেছেন। মো. নূরুল ইসলাম মঞ্জু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাজার কমিটির সভাপতি সমাজসেবক মো. নূরুল ইসলাম মঞ্জু হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল নবীনগর পৌরসদর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গভীর শোক প্রকাশ করেছেন। আলিমুজ্জামান মিলন নীলফামারীর সাপ্তাহিক নীল দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক আলিমুজ্জামান মিলন (৪৫) হূদক্রিয়া বন্ধ হয়ে গত বৃহস্পতিবার রংপুরে এক হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন। মোস্তফা গোলাম ইয়াহিয়া লিটন বিজিএমইএ’র সাবেক সভাপতি শিল্পপতি মোস্তফা গোলাম কুদ্দুসের ছোট ভাই সমাজসেবক মোস্তফা গোলাম ইয়াহিয়া লিটন (৫০) চিকিত্সাধীন অবস্থায় হূদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে রেলমন্ত্রী মুজিবুল হক গভীর শোক প্রকাশ করেছেন।