যুক্তরাষ্ট্রে মার্চ মাসে দুই লাখ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২২:৫৯
যুক্তরাষ্ট্রে কেবল মার্চ মাসেই প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তবে বেকারত্বের হার এখনো ৬ দশমিক ৭ রয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম দফতর এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মার্চে ১ লাখ ৯২ হাজার লোক নতুন কর্মসংস্থান পেয়েছে। নতুন চাকরিগুলোর মধ্যে স্বাস্থ্যখাতে বেশি লোক যুক্ত হয়েছে। এছাড়া বিভিন্ন সার্ভিস এবং খনিতেও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রাইভেট সেক্টরগুলো আগের মাসের চেয়ে বেশি হারে লোক নিয়োগ করেছে বলে জানানো হয়েছে। সরকারি খাতে নিয়োগের হার প্রায় অপরিবর্তিত আছে। বিবিসি।