ময়মনসিংহে সন্তানদের গলা কেটে মায়ের আত্মহত্যা!

আপডেট : ০৪ এপ্রিল ২০১৪, ২৩:০৪
দুই সন্তানের গলা কেটে আত্মহত্যা করেছেন মা! ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার পুরাহাটা এলাকায়। হাসনা বেগম স্বপ্না (৩৫) নামের ওই মা ধারালো অস্ত্র দিয়ে তার ৩ বছরের শিশুকন্যা শায়লা ও ৭ বছরের পুত্র মিনালের গলা কাটার পর ঘরের সিলিংয়ে রশিতে ঝুলে আত্মহত্যা করেন বলে পুলিশ জানিয়েছে। এতে কন্যাটি মারা গেলেও ভাগ্যক্রমে পুত্র মিনাল বেঁচে রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।