সুচিত্রা সেন চলচ্চিত্র উত্সব

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ১৯:৫৬
প্রখ্যাত চিত্রনায়িকা সুচিত্রা সেন স্মরণে ভারতের গোয়ায় ৩ দিনব্যাপী ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উত্সব’-এর আয়োজন করা হয়েছে। আগামী ১১ এপ্রিল শুরু হবে এই চলচ্চিত্র উত্সব। এই উত্সবে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রসহ অন্যান্য চলচ্চিত্রও প্রদর্শিত হবে। ‘হারানোর সুর’, ‘বোম্বে কা বাবু’, ‘আত্মীয়-স্বজন’, ‘আন্ধি’, ‘গেরিলা’ ও ‘লালটিপ’। উল্লেখ্য, সুচিত্রা সেন মাত্র ২৬ বছর চলচ্চিত্রে কাজ করেছেন। এই সময়ে ৬১টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।