‘দাবাঙ টু’ চলচ্চিত্রের ‘ফেভিকল সে’ গানটির মধ্য দিয়ে বলিউডে প্রথম কোনো আইটেম সংয়ে কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। ব্যাপক জনপ্রিয়ও হয় গানটি। গানটির জন্য সালমান খান থেকে চড়া সম্মানী হিসেবে একটি বিএমডব্লিউ গাড়ি নিয়েছিলেন কারিনা কাপুর। এই গানটির পর কারিনা কাপুরের কাছে আরও অনেক গানের আইটেম সং করার প্রস্তাব আসে। কিন্তু এক কথায় ‘না’ জানিয়ে দেন সবাইকে। এমনকি ঘোষণা দিয়েই বলেছিলেন যে, আর আইটেম সং করবেন না। এজন্য সঞ্জয়লীলা বানসালীর ‘রাম-লীলা’ ছবির আইটেম সংটিও ফিরিয়ে দেন তিনি। তাই বানসালী গানটির ধরন পুরো বদলে দিয়ে প্রিয়াঙ্কা চোপড়াকে আইটেম গার্ল হিসেবে বেছে নেন। এই গানটিও ব্যাপক জনপ্রিয় হয়। কিন্তু নিজের প্রতিজ্ঞা ভেঙে কারিনা কাপুর আবারও আইটেম সং করছেন। ছবিটির নাম ‘গাব্বার’।
