আজকের নাটক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২০:০১
থ্রি কমরেডস একুশে টেলিভিশনে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে হাসান মাসুদ, জয়, হিল্লোল, নওশীন, সীমানা, অহনা অভিনীত এই ধারাবাহিক নাটকটি। কেয়ার অ্যান্ড কিউর আরটিভিতে আজ বিকাল ৫টায় প্রচার হবে স্বাস্থ্য-সচেতনতা বিষয়ক এই অনুষ্ঠানটি। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেবেন ডা. এস চক্রবর্তী। নিজ গৃহে পরবাস বাংলাভিশনে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে জাহানারা হাকিম, আজিজুল হাকি, ছন্দা, তানিয়া, সুইটি, ডলি জহুর অভিনীত এই ধারাবাহিক নাটকটি।