পার্বতীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে মা ও ছেলে

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪১
রেলওয়ের পশ্চিমাঞ্চলের বৃহত্ রেল জংশন পার্বতীপুর রেল ষ্টেশনের প্লাট ফরমের অজ্ঞান পাটির খপ্পরে পড়ে বৃহস্পতিবার মা ও ছেলেকে অচেতন করে অজ্ঞান পার্টির লোকেরা মালামালসহ সব কিছু নিয়ে যায়। দিনাজপুর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার (আইন সহায়তা কেন্দ্র) সিনিয়র সহ-সভাপতি এম এ মজিদ সরকার তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। জানা গেছে, অজ্ঞান হওয়া মা নুরজাহান বেগম (৬০) ছেলে হারুন উর রশিদ (২৫), বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলায়।