সারাদেশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়েছে শিশুরা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪২
দেশব্যাপী বিনামূল্যে ভিটামিন-এ ক্যাপসুল খেলো শিশুরা। শনিবার রাজধানীসহ সারা দেশে প্রায় ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুরা একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুরা লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খায়। একই সঙ্গে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি শিশুকে ঘরে তৈরি সুষম খাবার খাওয়ানোর জন্য পুষ্টি বার্তা প্রচার করা হয়। সারাদেশের এক লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই কার্যক্রম চলে। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন টিকাদান কেন্দ্র ঘুরে দেখা যায় স্বত:স্ফূত ভাবে অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে এসেছেন টিকাদান কেন্দ্রে। এছাড়া ভাসমান শিশুদের বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোলঘর, বিমান বন্দর, রেল স্টেশন ও খেয়াঘাটেও ক্যাপসুল খায় শিশুরা। তবে বাদপড়া শিশুদের পরবর্তী আরো চারদিন বাড়ি বাড়ি গিয়েও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।