কয়েক স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। —খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
বাঁশখালী (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালীর প্রধান সড়কের কালীপুর কলঘর এলাকায় শুক্রবার সড়ক দুর্ঘটনায় সমীর কান্তি দাশ প্রকাশ দুলু (৩৮) নামের ১ ব্যক্তি নিহত হয়েছে এবং অভি চক্রবর্তী (২১) ও সাইফুল হক (৩২) নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছে। নিহত ব্যক্তি লোহাগড়া উপজেলা সুখছড়ী গ্রামের মৃত ক্ষেত্র মোহন দাশের পুত্র।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত শুক্রবার (৪/৪) নবীনগর কোম্পানীগঞ্জ সড়কে এক সড়ক দুর্ঘটনায় একটি বাস খাদে পড়ে যায়। এতে আহত হয়েছে ২০ জন। কোম্পানীগঞ্জ থেকে নবীনগর আসার পথে জিনদপুর নামক স্থানে একটি জনতা বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ।
জীবননগর (চুয়াডাঙ্গা)
জীবননগর উপজেলার উথলী রেল ক্রসিং-এ শুক্রবার খুলনা থেকে ঢাকাগামী চিত্রা আন্তঃনগর এক্সপ্রেসের ধাক্কায় ননী (৫০) নামক এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ট্রেনের নিচে পড়ে ননী দ্বি-খণ্ডিত হয়ে পড়ে। নিহত ননী চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর গ্রামের আবেদ আলীর ছেলে। এসময় সে জীবননগর থেকে তার বাড়ি বেগমপুর গ্রামে।
সিলেট
সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচকে শুক্রবার শ্যামলী পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১১ জন আহতকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের দৌলতপুরে ঢাকা-আরিচা আঞ্চলিক মহাসড়কের চকমিরপুর গ্রামে শুক্রবার চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তৌহিদ (১১) সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
বগুড়া
বগুড়া একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার ঢাকা-রংপুর মহাসড়কের মাঝিপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন নীলফামারীর জলঢাকার মকবুল হোসেনের ছেলে রাজ্জাকুল ইসলাম (২৭)। অপরজনের পরিচয় মেলেনি । বগুড়া থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী বাস মাঝিপাড়ায় পেওছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনাস্থলে একজন নিহত এবং ২৫ জন আহত হয়
