হরিণাকুণ্ডুতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৩
ঝিনাইদহের হরিণাকুণ্ডুর দখলপুর কেবি একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ে মহিলা শিক্ষকের কোটা পূরণ না থাকার পরেও মোটা অংকের টাকা ঘুষ নিয়ে নিজের পছন্দের প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। সরকারি বিধি মোতাবেক বেসরকারি কলেজ ও বিদ্যালয়ে শহর অঞ্চলে ৩০ শতাংশ এবং গ্রাম অঞ্চলে ২০ শতাংশ মহিলা কোটা থাকার বিধান রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন এসব নিয়ম-নীতির তোয়াক্কা না করে শুক্রবার দুর্নীতির মাধ্যমে পুরুষ শিক্ষক নিয়োগ দিয়েছেন। নীতিমালায় আরো বলা হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে বহুল পরিচিত একটি জাতীয় দৈনিক এবং একটি স্থানীয় পত্রিকায়। কিন্তু তিনি তা না করে এলাকায় অপ্রচলিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছেন। এবিষয়ে ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার মোকছেদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, নিয়ম মাফিক নিয়োগ বিজ্ঞপ্তি একটি স্থানীয় ও একটি বহুল প্রচলিত জাতীয় দৈনিকে দিতে হবে। কেবি একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত তথ্য জানতে চাইলে বিষয়টি তার জানা নেই বলে জানান।