ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নিচুতলা গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক চরমপন্থি নিহত হয়েছে।
হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাইসাইকেলেযোগে জাহাঙ্গীর বাড়ি ফিরছিল। গ্রামের স্কুলের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তার উপর বোমা হামলা চালিয়ে পালিয়ে যায়। বোমার শব্দ শুনে গ্রামের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শনিবার ভোরে সে মারা যায়।
নিহত জাহাঙ্গীর হোসেন চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির ক্যাডার ছিল। ১৯৯৯ সালে অস্ত্র জমা দিলেও ফের চরমপন্থি দলে ফিরে যায়। ২০০৩ সালে অস্ত্রসহ ধরা পড়ে। বিচারে ১৪ বছরের জেল হয়।
