সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৪
মাদারীপুর স্টেডিয়ামে বার্ষিক ক্রীড়া সম্পন্ন মাদারীপুর প্রতিনিধি \ স্থানীয় আচমত আলী খান স্টেডিয়ামে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ জেলা পর্যায়ের এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেয়র খালিদ হোসেন ইয়াদ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমিতে বার্ষিক ক্রীড়া স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা \ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমীর বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে ক্রীড়ানুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজি সাইফুদ্দিন ওয়ালিদ ও প্রধান শিক্ষক মো. ফজলুল হক। ক্রীড়ায় বিভিন্ন ইভেন্টে দু’শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ধামইরহাটে গন্ধগোকুল অবমুক্ত ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাট আলতাদীঘি জাতীয় উদ্যানে বিরল প্রজাতির বণ্যপ্রাণি গন্ধগোকুল অবমুক্ত করা হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক গন্ধগোকুলটি শালবনে অবমুক্ত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেহেদীউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজনিন বেগম, ধামইরহাট ইউএনও হেমায়েত উদ্দিন, বদলগাছী ইউএনও আকতার মামুন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ইউএনও সেলিম হোসেন এবং নওগাঁ জেলার সহকারী কমিশনারগণ উপস্থিত ছিলেন। পাকুন্দিয়ায় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ গতকাল শনিবার কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোসহ শিশুর পুষ্টি সংক্রান্ত নানা তথ্য দেয়া হয়। এ ক্যাম্পেইন উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক ও ভ্রাম্যমাণ কেন্দ্রে দিনব্যাপী চলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শহীদ উল্লাহ বলেন, ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রংয়ের ক্যাপসুল এবং ১ থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে একটি করে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। সিরাজগঞ্জে শিশু-কিশোর পরিষদের চিত্রাংকন প্রতিযোগিতা সিরাজগঞ্জ প্রতিনিধি \ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শুক্রবার পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়। বিকেলে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুরস্কার বিতরণ করেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নেতা ফজল-এ-খোদা লিটনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দৈনিক যমুনা প্রবাহর সম্পাদক মোস্তফা কামাল, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যমুনা প্রবাহর বার্তা সম্পাদক স্বপন চন্দ্র দাস প্রমুখ। জাতীয় সঞ্চয় সপ্তাহে নেত্রকোনায় র্যালি নেত্রকোনা প্রতিনিধি \ জাতীয় সঞ্চয় সপ্তাহ উপলক্ষে নেত্রকোনা জেলা সঞ্চয় বিভাগের উদ্যোগে গতকাল শনিবার শহরে বর্ণাঢ্য র্যালি ও সেমিনার অনুষ্ঠিত হয়। পরে সেখানে ‘সঞ্চয় অভিযান ও উদ্বুদ্ধকরণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, জেলা সঞ্চয় অফিসার ফারহান ফাত্তাহ্, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা সুজন সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল ও সাংবাদিক এম ফখরুল হক। কেন্দুয়ায় প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুদ্ধ উচ্চারণসহ ইংরেজি বিষয়ের উপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (ইডিএ) আয়োজনে গত শুক্রবার কেন্দুয়া পৌর সদরের নাজমা কমিউনিটি সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন, এডুকেশন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের (ইডিএ) প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযোদ্ধা হায়দার আহমেদ খান এফসিএ। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এ.এম.এম হামিদুর রহমান ও শিক্ষক এবং ইংরেজি বিষয়ের বহু গ্রন্থ প্রণেতা এস.এম ওয়াহিদুজ্জামান। মির্জাপুরে ওয়ার্কার্স পার্টির সম্মেলন মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা\ গতকাল শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মির্জাপুর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন যুব মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বা আলী খান কলিন্স। টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির নেতা গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক মাসুকুল হক মোরাদ। বাঞ্ছারামপুরে ৩ এমপিকে গণসংবর্ধনা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ গতকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিন এমপিকে জমকালো আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধিত সংসদ সদস্যগণ হলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এবং কুমিল্ল¬া-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্ল¬াহ হারুন। হালুয়াঘাটে গারো শিক্ষা ও সংস্কৃতি মেলা হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের হালুয়াঘাটে প্রথমবারের মত গারোদের মধ্যে ৩ দিনব্যাপী গারো ও সংস্কৃতি মেলার আয়োজন করা হয়। শুক্রবার উপজেলার রাংরাপাড়া ট্রাইবাল কালচারাল সেন্টারে উপজাতীয়দের সংগীতের মাধ্যমে আয়োজিত মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমো মানকিন এমপি। সভাপতিত্ব করেন মিঃ ভদ্র ম্রং। মাধবপুরে বীজ ও সার বিতরণ মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা\ মাধবপুরে আউশ উত্পাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা প্যাকেজ ২০১৪ এর আওতায় ৩শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ গতকাল শনিবার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী। এ প্যাকেজের আওতায় মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩শ জন কৃষকের প্রত্যেকে ৫ কেজি উফসি আউশ ধানের বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ সহায়তা বাবদ ব্যাংক একাউন্টের মাধ্যমে ৩শ টাকা দেয়া হবে। মোহনগঞ্জে ৪ জুয়াড়ী গ্রেফতার মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা\ পৌরসভা সংলগ্ন বিআরটিসি বাস কাউন্টারে জুয়া খেলার সময় শুক্রবার রাতে মোহনগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জুয়াড়ীকে গ্রেফতার করে শনিবার নেত্রকোনা কোর্টে প্রেরণ করে। জুয়াড়ীরা হল হিরা মিয়া (২৮), মিলন মিয়া (২০), হিমু (৩২), চন্দন চৌহান (২৫)। মাগুরায় বাসন্তী পূজা শুরু মাগুরা প্রতিনিধি\ মাগুরায় গতকাল শনিবার থেকে ৫ দিনব্যাপী বাসন্তী পূজা শুরু হয়েছে। স্থানীয় নীজনান্দুয়ালী কুঠিবাড়ি মন্দির ও আশ্রম পাড়ায় এ পূজার আয়োজন করা হয়েছে। শনিবার ছিল মহা ষষ্ঠিপূজা। এ উপলক্ষে পূজা মণ্ডপগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে। বোরহানউদ্দিনে কৃষি উপকরণ বিতরণ বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা\ ভোলা বোরহানউদ্দিনে ১ হাজার ৩২০ জন কৃষকের মাঝে আউশ প্রণোদনা কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার, বীজ ও নগদ টাকার এ প্রণোদনা বিতরণ করেন। সাঘাটায় গ্রাম ডাক্তারদের সাথে মতবিনিময় সাঘাটা (গাইবান্ধা) সংবাদদাতা\ চিকিত্সা সেবা দোরগোড়ায় পৌঁছানো ও গ্রাম ডাক্তারদের মানোন্নয়নের লক্ষ্যে গাইবান্ধার সাঘাটায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল উপজেলার বোনারপাড়া সবুজ বাংলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির উদ্যোগে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. এটিএম রাশেদুন নবী। আব্দুল জলিল প্রধানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোবারক হোসেন। জগন্নাথপুরে জনসচেতনতামূলক সভা জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা\ হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক রাখাল চৌধুরীর এইচআইভি এইডস-এর গবেষণামূলক লেখা তথ্যের উপর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের একটি হোটেলে এইচআইভি এইডস প্রতিরোধে করণীয় শীর্ষক জনসচেতনতামূলক বিভিন্ন প্রতিপাদ্য তুলে ধরেন লেখক গবেষক রাখাল চৌধুরী। চাটমোহরে ২৩০টি পরিবারে বিদ্যুত্ সংযোগ চাটমোহর (পাবনা) সংবাদদাতা\ পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাথাইলহাট গ্রামের ২৩০টি বাড়িতে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় গ্রামের প্রবীণ শিক্ষক মো: রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদ্যুতায়ন অনুষ্ঠানে সুইস টিপে সংযোগ উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা-৩ আসনের এমপি আলহাজ্ব মো: মকবুল হোসেন। স্বাগত বক্তব্য দেন, পাবনা পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল মতিন। এতে বক্তব্য দেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. এ কে এম সামসুদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, জহুরুল ইসলাম প্রমুখ। কটিয়াদী পৌর ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা\ কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসদরের কামারকোনা মৌজায় গত শুক্রবার বিকালে কটিয়াদী পৌর ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়। পরে পৌর মেয়র তোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২, কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ সদস্য এড. মো:সোহরাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ও কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো: এমদাদুল হক। পরে নতুন স্থানে ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য এড. মো: সোহরাব উদ্দিন। মাদারীপুরে সঞ্চয় সপ্তাহ পালন মাদারীপুর প্রতিনিধি\ জাতীয় সঞ্চয় সপ্তাহ পালন উপলক্ষে গতকাল শনিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্বাধীনতা অঙ্গন থেকে র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সঞ্চয় অফিসার মো. নূরুল আলম। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বাবর আলী মীর। ফেনীর মেয়র পদে পুনঃনির্বাচন দাবি ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা\ ফেনী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোটগ্রহণ বাতিল করে পুনঃনির্বাচন দাবি করেছেন ১৯ দল সমর্থিত প্রার্থী আলাল উদ্দিন (দোয়াত কলম)। তিনি গতকাল শনিবার সকাল ১০টায় শহরের ট্রাংক রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান। উল্লেখ্য, ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফেনী পৌরসভার মেয়র পদ শূন্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পূর্বধলায় প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনার পূর্বধলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রাথমিক শিক্ষক সমিতির উপজেলা শাখার আহবায়ক কমিটি গত শুক্রবার গঠন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরের অডিটরিয়ামে পূর্বধলা মডেল সকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানারা পারভীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির আহমদ খান কামাল, প্রধান শিক্ষক রহুল আমিন, মো. জালাল উদ্দিন, প্রমুখ। পরে সভায় সর্বসম্মতিক্রমে উপজেলার কাকিয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনাজকে আহবায়ক, কাছিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুঞ্জুুরুল হক ও হাটকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফকরুল আলম খানকে যুগ্ম আহবায়ক করে ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ধামরাইয়ে বিএনপির মতবিনিময় ও আলোচনা সভা ধামরাই (ঢাকা) সংবাদদাতা\ গত শুক্রবার ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল হায়দার চৌধুরী কবির ধামরাই উপজেলার বালীথা গ্রামে তার নিজ বাড়িতে ধামরাই উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে এক মিলনমেলা, আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করেন। বিএনপির কেন্দ ীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ, সাভারের সাবেক এমপি ডা. সালাউদ্দিন বাবু, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম,এ জলিল, আলোচনা সভায় উপস্থিত ছিলেন। গৌরনদীতে বৃত্তি দিল অগ্রণী ব্যাংক গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ অগ্রণী ব্যাংকের উদ্যোগে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া ডিগ্রি কলেজের হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উত্সাহ প্রদানের লক্ষ্যে ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দারের পক্ষ থেকে গত শুক্রবার বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে অধ্যক্ষ ফিরোজ ফোরকান আহমেদের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন কবিরাজ, গভর্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রাঢ়ী প্রমুখ।