ওবামা সেলফি টুইটারে দেয়ায় সমালোচনায় হোয়াইট হাউস

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৭
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করতে আসা এক খেলোয়াড়ের সেলফিতে তোলা ছবি টুইটারে পোস্ট করা নিয়ে স্যামসাংয়ের সমালোচনা করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার হোয়াইট হাউসের তরফ থেকে বলা হয়, বোস্টন রেড সক্স এর বেসবল খেলোয়াড় ডেভিড অর্টিজের সঙ্গে সেলফিতে তোলা ছবি স্যামসাং টুইট করায় হোয়াইট হাউস তার প্রতিবাদ জানাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি জানান, প্রেসিডেন্টের ছবি এভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা স্যামসাংয়ের উচিত হয়নি। এজন্য আমরা আইনি লড়াইয়ে পর্যন্ত যেতে পারি। তিনি আরো বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিরোধিতা করছি আমরা। ওবামার সঙ্গে খেলোয়াড় ওর্টিজের সেদিনের তোলা ছবিটিতে তাদেরকে বেশ হাস্যোজ্বল দেখাচ্ছিল। বোস্টন গ্লোবকে ওর্টিজ জানান, তিনি এ ছবিটির ৪০ হাজার রিটুইট করেছেন। ছবিতে ওর্টিজের দেয়া একটি জার্সি হাতে ওবামাকে দেখা যায়। আর এই ছবিটিই পরে স্যামসাং তাদের টুইটারে ছেড়ে দেয়। এতে করে লাখ লাখ লোক এই ছবিটি দেখতে পায়। এ ব্যাপারে ওর্টিজ জানান, এ ছবি তোলার জন্য তিনি স্যামসাংয়ের কাছ থেকে কোন অর্থ নেননি।