ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল দক্ষিণ কোরিয়া

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৮
দক্ষিণ কোরিয়া একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। উত্তর কেরিয়া মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উেক্ষপণের কয়েকদিন পর শুক্রবার একথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। —বিডিনিউজ ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৫০০ কিলোমিটার। এর পাল্লা আরো বাড়িয়ে ৮শ’ কিলোমিটার করবে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচির হুমকি মোকাবেলা করাই দক্ষিণ কোরিয়ার এ ক্ষেপণাস্ত্র কর্মসূচির লক্ষ্য। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন সেয়ক একথা বলেছেন। দক্ষিণ কোরিয়া ৫শ’ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কিনা জিজ্ঞেস করা হলে এক সংবাদ ব্রিফিং এ কিম বলেন, “আমরা পরীক্ষামূলকভাবে ক্ষেপণাস্ত্র উেক্ষপণ করেছি এবং সফল হয়েছি। এবার আমরা ৮শ’ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করব”।