ইরানের কাছে বিমানের যন্ত্রাংশ বিক্রির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৮
ইরানের কাছে বিমানের যন্ত্রাংশ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বিমানের ফ্লাইট নিরাপত্তার জন্য দু’দেশের মধ্যে এই চুক্তি হয় বলে যুক্তরাষ্ট্রের কোম্পানির মুখপাত্র এই কথা নিশ্চিত করেন। ১৯৭৯ সাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোন বোয়িং চুক্তি হয় নাই। ইরানের পররাষ্ট্র মন্ত্রী জন কেরি গত বছর ইরান সফরের সময় এই বিষয়ে একটি অস্থায়ী চুক্তিতে স্বাক্ষর করে। গত নভেম্বর মাসে এই চুক্তির আওতায় ইরান ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপিত পরমাণু কর্মসূচি হ্রাস করতে সম্মত হয়। শুক্রবার কোম্পানি জেনারেল বলেন, গত ১৯৭০ দশকের মধ্যে ইরানের কাছে বিক্রি হওয়া বিমানের ১৮টি ইঞ্জিন পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র থেকে অনুমতি পেয়েছে। ইরানীয়ান বিমানে গত ২৫ বছরে দুই শতের ও অধিক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারের অধিক যাত্রী নিহত হয়। বিমানের দুর্ঘটনা থেকে রেহাই পাওয়ার জন্য যুক্তরাষ্ট্র তার দেশ থেকে ইরানকে বিমানের যন্ত্রাংশ রপ্তানি করার চুক্তিতে স্বাক্ষর করে।