উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্রে আঘাত হানার নির্দেশ জাপানের

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২১:৪৯
আসছে সপ্তাহগুলোতে উত্তর কোরিয়া থেকে ছোঁড়া যে কোনো ব্যালিস্টিক মিসাইলে আঘাত হানার জন্য জাপান সাগরে অবস্থানরত একটি ডেস্ট্রয়ারকে নির্দেশ দিয়েছে জাপান সরকার। উত্তর কোরিয়া ওই সাগরে একটি মধ্যপাল্লার রদোঙ মিসাইল নিক্ষেপ করার পর এ নির্দেশ দেয় জাপান সরকার। বৃহস্পতিবার জাপানি প্রতিরক্ষা-মন্ত্রী ইতসুনোরি ওনোদেরা ওই নির্দেশটি দিয়েছেন বলে শনিবার জাপান সরকারের একটি সূত্র জানিয়েছে। একটি জাপানি গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এক বছরেরও বেশি সময় পরে শুরু হওয়া জাপান ও উত্তর কোরিয়ার দ্বিপাক্ষিক আলোচনায় অচলাবস্থা তৈরি হতে পারে এই আশঙ্কায় নির্দেশটি গোপন রাখা হয়। ওই সূত্র জানিয়েছে, “৩ থেকে ২৫ এপ্রিলের মধ্যে অন্য কোনো মিসাইল ছোঁড়া হলে নির্দেশটি কার্যকর করার আদেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী।