উপ-মহাদেশের প্রখ্যাত লোককবি ও কবিয়াল সম্রাট রমেশ শীলের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী রমেশ সমাধি প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে—সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মরমী ও আধ্যাত্মিক গান, আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিয়ালদের অংশগ্রহণে কবিগান। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন। রমেশ শীল রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হন।
