আল-আরাফাহ্ ব্যাংকের ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল পুন:নির্বাচিত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:২৯
এস এম শামীম ইকবাল আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন। গত ৩০ মার্চ ব্যাংকের পরিচালক পর্ষদের ২৫৫তম সভায় তিনি পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুন:নির্বাচিত হন। দেশের প্রথম বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। বিভিন্ন সমাজ সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছেন। —প্রেস বিজ্ঞপ্তি