মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৩০
এম এ হক সাবেক মন্ত্রী ও বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক এম এ হকের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বনানী কবরস্থানে ও তার মেয়ে রেহানা আশিকুর রহমানের বাসভবনে কোরআনখানির আয়োজন করা হয়েছে। এছাড়া এতিমখানায় অনাথ ছেলে-মেয়েদের খাওয়ানো ও মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মনোয়ারা বেগম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার অধ্যাপক মো. জোবদুল হকের মা মনোয়ারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। শফিকুল হক চৌধুরী নূরনবী শহীদ শফিকুল হক চৌধুরী নূরনবীর ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার ভাই উত্তরা ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ জেনারেল ম্যানেজার সেলিম নজরুল হকের নয়াপল্টনস্থ বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।