জাতীয় স্কুল হকির ফাইনালে উঠেছে যশোরের মিউনিসিপ্যাল প্রিপারেটরী স্কুল। গতকাল হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে মিউনিসিপ্যাল স্কুল যশোর ২-০ গোলে জয়পুরহাটের খঞ্জনপুর স্কুলকে হারায়। প্রথমার্ধে সুইট হোসেন এবং দ্বিতীয়ার্ধে ইকরামুল হোসেন গোল করেন। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন বিজয়ী দলের সাবেদুর রহমান।