ওয়ালটন ক্রিকেটার্স অপরাজিত চ্যাম্পিয়ন

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৩৭
বাংলাদেশের দল ওয়ালটন ক্রিকেটার্স থাইল্যান্ডে অনুষ্ঠিত চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স এ সাইড ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানের চিয়াং মাই ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয়বারের মতো এই শিরোপা জিতল দলটি। এবার টুর্নামেন্টে কোনো ম্যাচ না হেরেই শিরোপার স্বাদ নিলো ওয়ালটন ক্রিকেটার্স। চিয়াং মাই ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে তিন উইকেট হারিয়ে ৪০ রান তোলে। বাংলাদেশের শাওন দুটি ও মিনহাজুল শাফিল একটি উইকেট নেন। জয়ের জন্য ৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪.২ ওভারেই জয়ী হয় ওয়ালটন। মেহরাব হোসেন জসি ৩৫ রান করে হন ম্যাচ সেরা।