মিলিয়ন পাউন্ডের রোবট সৈন্য

আপডেট : ০৫ এপ্রিল ২০১৪, ২২:৫১
ব্রিটেন তৈরি করেছে মিলিয়ন পাউন্ডের রোবট সেনা। এই রোবট জীবনের ভয় করবে না। শত্রুদের সবকিছু ধ্বংস করাই হবে তার কাজ। যে কোনো দুর্যোগে শত্রু সেনাদের মোকাবেলা করতে পারবে মানুষের দ্বারা নিয়ন্ত্রিত রোবট সেনা। মানবমূর্তির এই রোবটটি তৈরি করতে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। পোর্টন ম্যান নামের রোবটটি হাঁটা, কুজকাওয়াজ করা, দৌঁড়ানো, সোজা বসা, হাটু গেড়ে বসা এমনকি বিরুদ্ধ সেনার দিকে অস্ত্র তাক করতে হাত তুলতেও পারে। অর্থাত্ একটা বাস্তবের মানব সেনার মতোই কাজ করবে এই রোবট। তবে মূল কাজ হবে এর মাধ্যমে সারিন গ্যাসের মতো শক্তিশালী ও ক্ষতিকর রাসায়নিক ও জৈবিক উপাদান থেকে সেনাদের জন্য তৈরী প্রতিরক্ষামূলক পোশাকের কার্যকারিতা পরীক্ষা করা। এই রোবটের শরীরে শতাধিক সেন্সর রয়েছে যার দ্বারা বিজ্ঞানীরা তথ্য বিশ্লেষণ করতে পারে। এই রোবটটি বর্তমান রোবটগুলির মধ্যে সর্বাধুনিক ক্যাটাগরির। আগের ভার্সনের রোবটের ক্ষমতা কম থাকলেও ওজন ছিল বেশি। বর্তমানে তৈরি রোবটির ওজন ১৪ কেজি, আগে যা ছিল ৮০ কেজি। ব্রিটেনের প্রতিরক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি গবেষণাগার পোর্টন ম্যান তৈরি করেছে। গবেষণাগারের বিজ্ঞানী জেমি কিউমিনস বলেছেন, এই রোবটটি ভবিষ্যতে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষামূলক পোশাক তৈরিতে সহায়তা করবে। - ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস।