নরসিংদীর রায়পুরায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
গতকাল শনিবার বেলা ১১টা থেকে দিনভর উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁঁও গ্রামের সহিদ মেম্বার ও হরিপুর গ্রামের সুমেদ আলীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে থেমে থেমে এ সংঘর্ষ চলে। এর আগে গত শুক্রবার দুপুরে দড়িগাঁও গ্রামে একই ঘটনায় সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হয়েছিল।
