কলকাতার জুটি ঢাকার অতিথি

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:২৫
দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে অশোক পতি ও অনন্য মামুনের পরিচালনায় শেষ পর্যায়ের শুটিং করতে বাংলাদেশে এলেন অংকুশ ও শুভশ্রী। ছবির নাম ‘আমি শুধু চেয়েছি তোমায়।’ ঢাকার পুবাইলসহ একাধিক লোকেশনে ছবির শুটিংয়ের পর ইত্তেফাকের সাথে কথা বলেছেন চিত্রনায়িকা শুভশ্রী। বাংলাদেশ নিয়ে তার এই আড্ডা প্রকাশ হবে আগামী বৃহস্পতিবার আনন্দ বিনোদনের পাতায়। ছবি তুলেছেন জিয়া উদ্দিন আলম