সুচিত্রা স্মরণে কুমার বিশ্বজিত্

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:২৫
দীর্ঘ ৫ বছর পর আবারও অডিও অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন দেশের গুণী শিল্পী কুমার বিশ্বজিত্। ‘প্রিয় অনুভব’ নামের এই অ্যালবামটিতে শিল্পী গেয়েছেন সুচিত্রা সেনকে স্মরণ করে এক নতুন গান। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিত্ বলেন, ‘মহানায়িকাকে নিয়ে বাঙালির এক ধরনের অদম্য আগ্রহ ও কৌতূহল আছে। সেই কৌতূহলের প্রতি শ্রদ্ধা রেখেই এবং একজন ভক্ত হিসেবে একটি গান অন্তর্ভুক্ত করেছি। আশা করছি গানটি অ্যালবামে নতুন মাত্রা যোগ করবে।’ এছাড়া শিল্পী তার এই অ্যালবামে চট্টগ্রাম ও সিলেটের আঞ্চলিক ভাষাতেও দুটি গান রেখেছেন।