সময়ের অন্যতম আলোচিত কণ্ঠশিল্পী সেলিনা গোমেজের লস অ্যাঞ্জেলস্থ বাড়িতে অনধিকার প্রবেশ করেন জনৈক এক ব্যক্তি। জানা যায়, সেলিনা বাড়িতে থাকাকালীনই ওই ব্যক্তি সেলিনার গেস্টরুমে সিঁধ কেটে প্রবেশ করে। পরবর্তীকালে সেলিনার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করলে জানা যায় তার এই প্রবেশের উদ্দেশ্যই ছিল শুধুমাত্র ‘থাকা’। লস অ্যাঞ্জেলেসে নিজের থাকার জন্য কোনো ব্যবস্থা না থাকায় এবং কোনো হোটেলে উঠার মতো আর্থিক সামর্থ্য না থাকায় সিঁধ কেটে বাড়িতে প্রবেশ করেন তিনি। তবে এটি যে, সেলিনা গোমেজের বাড়ি সেটি জানতেন না ওই ব্যক্তি। তার এই অপরাধের জন্য আদালত তাকে ৪৫ দিনের জেল সাজা এবং ৩ বছর নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ দেয়।
