নতুন ধারাবাহিকে বন্যা মীর্জা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:২৬
এসজি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হলো মেগা ধারাবাহিক নাটক ‘লাগ ভেলকি লাগ’। নাটকটি রচনা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মতিন সাগর। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের অন্যতম জনপ্রিয় ও গুণী অভিনেতা ডিএ তায়েব, বন্যা মির্জা, সোহেল খান, কাজল, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে। গত এক সপ্তাহ যাবত এই নাটকটির শুটিং হয় জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েবের গ্রামের বাড়ি টাঙ্গাইলে এবং অতি শীঘ্রই নাটকটি প্রচার করা হবে। এই সম্পর্কে নাট্যকার ও পরিচালক মতিন সাগর বলেন, ‘গ্রামীণ পটভূমির এই গল্প সম্পর্কে আমি দর্শকদের এখনই কিছু বলতে চাই না। শুধু দর্শকদের বলব নাটকটি আপনাদের ভালো লাগবে।’ এই ধারাবাহিকটি সম্পর্কে জনপ্রিয় ও গুণী অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘এর গল্পটি অসাধারণ। এইরকম অসাধারণ গল্পে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।’