শৈল সমতলে

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:২৭
এদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর মাতৃভাষার গান নিয়ে এটিএন বাংলায় প্রচার হবে সংগীতানুষ্ঠান ‘শৈল-সমতলে’। আতিয়ার রহমান আতিয়ারের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পিকিং তঞ্চংহ্যা। অনুষ্ঠানের প্রথম পর্বে অংশ নিয়েছেন ৯টি নৃ-গোষ্ঠীর ৯ জন শিল্পী। একক এবং ডুয়েট মিলিয়ে শিল্পীরা গেয়েছেন ১০টি গান। অনুষ্ঠানের এবারের পর্বে অংশ নিয়েছেন চাকমা, তঞ্চংহ্যা, মারমা, ত্রিপুরা, পাংখোয়া, খেয়াং, বম, রাখাইন এবং মনিপুরী নৃ-গোষ্ঠীর জনপ্রিয় শিল্পীরা। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার এবং মৌলভীবাজার জেলার কমলগঞ্জের ভানুগাছের লোকেশনে চিত্রায়িত হয়েছে অনুষ্ঠানের গানগুলো। সংগীতানুষ্ঠান ‘শৈল সমতলে’ প্রচার হবে ১০ এপ্রিল রাত ১১টায় এটিএন বাংলায়।