এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক ‘যোগাযোগ গোলযোগ’। নাটকটি প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফজাল শরীফ, আব্দুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাব্বির, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান, আমিন আযাদ, কামাল বায়েজীদ প্রমুখ। এর গল্পে গড়ে ওঠেছে গুলাম আলী মির্জা নামক এক ব্যক্তির সুযোগ সন্ধানী, স্বার্থপরতা, স্বৈরাচারী স্বভাবকে কেন্দ্র করে।
