আমাদের দেশে সে অর্থে জনপ্রিয় বা পরিচিত না হলেও বিশ্বের অনেক দেশেই মজাদার এক খাবার হিসেবে খ্যাতি রয়েছে ব্রাউনির। আর এই বেকিং সামগ্রীটির সবচেয়ে বড় সংস্করণ তৈরি করেই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম লেখানোর কীর্তি দেখিয়েছে আমেরিকার আলবামা অঙ্গরাজ্যের ড্যাফনে শহরে অবস্থিত সামথিং সুইট বেক শপ নামের একটি প্রতিষ্ঠান। নিজেদের দোকানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে দোকানের দুই মালিক জোয়ান স্কট ও গেইল হোহম্যান রেকর্ড ১০৬.২ কেজি (প্রায় ২৩৪ পাউন্ড) ওজনের এই ব্রাউনিটি তৈরি করেন। আর বিশ্বের বৃহত্তম এই ব্রাউনিটি তৈরি করতে ব্যবহার করা হয় ২৭ পাউন্ড চকোলেট, ৫৪ পাউন্ড বাটার ও ৪৩২টি ডিম।
