মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৩০

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:৫২
গোপালগঞ্জে মুকসুদপুর উপজেলার দঃ গঙ্গারামপুর গ্রামে শনিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে তিনদফা সংঘর্ষে উভয় গ্রুপের ৩০ জন আহত হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। এবং সংঘর্ষ চলাকালে উভয় গ্রুপের প্রায় ৩০টি বাড়িঘর ভাংচুর হয়। এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অহিদুল ও জাহিদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায় হাতাহাতি হয়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে মান্দার গ্রুপ ও নজু মাতুব্বর গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।