সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২০:৫৪
আদমদীঘিতে মানবধিকার কমিশনের কমিটি গঠন আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার আদমদীঘি প্রেসক্লাবে গত শনিবার বিকেলে বাংলাদেশ মানবধিকার কমিশন সংস্থার উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মানবধিকার কমিশন সংস্থার শাখা বগুড়া জেলা সভাপতি নুরুন নবী বুলু। এতে বক্তব্য রাখেন জিল্লুর রহমান,সালমা বেগম চাঁপা, সুমিনুল ইসলাম সুমন। এ সময় সাংবাদিক বেনজীর রহমান, বেলাল উদ্দীন ও আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। গৌরনদীতে হাজী সম্মেলন ও হজ্ব কাফেলা অনুষ্ঠিত গৌরনদী (বরিশাল) সংবাদদাতা \ ‘নিরাপদে হজ্বে যাব, দালালদের কাছ থেকে দূরে থাকবো’। এ শ্লোগানকে সামনে রেখে গতকাল রবিবার বরিশালের গৌরনদীতে হজ্ব এজেন্সী শ্রান্ত এন্ড ট্যুরসের উদ্যোগে হাজী সম্মেলন ও হজ্ব কাফেলা অনুষ্ঠিত হয়েছে। আলহাজ্ব আবুল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদীর পৌর মেয়র হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, টরকী বন্দর জামে মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুস সবুর,বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আঃ রাজ্জাক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন প্রমুখ। ছাগলনাইয়ায় উপজেলা চেয়ারম্যানকে গণসংবর্ধনা ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা \ ছাগলনাইয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলকে গত শনিবার বিকালে আলী আকবর উচ্চ বিদ্যালয় মাঠে এক গণসংবর্ধনা দেয়া হয়। তোফায়েল আহাম্মদ বীরপ্রতীকের সভাপতিত্বে এবং জাকির আহাম্মদের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাস্টার নজমুল হাসান চৌধুরী সাইরাস। এতে প্রধান অতিথি ছিলেন, আলী আকবর উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজ্জাকুল হায়দার চৌধুরী। বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ট্রাস্ট ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক হুমায়ুন কবির প্রমুখ। সারিয়াকান্দির নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠিত সারিয়াকান্দি(বগুড়া) সংবাদদাতা \ সারিয়াকান্দির নিজামউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৪৪তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনু্ষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজাহার আলী মণ্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল মান্নান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আলগীর শাহী সুমন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম তরিকুল ইসলাম প্রমুখ। নন্দীগ্রামে এমপিকে সংবর্ধনা নন্দীগ্রাম (বগুড়া) সংবাদাতা \ বগুড়া নন্দীগ্রাম-কাহালু সংসদ সদস্য রেজাউল করিম তানসেনকে ডেরাহার উচ্চবিদ্যালয়ে পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম মোস্তফা গামার সভাপতিত্বে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জাসদের নেতা ফরিদুর রহমান ফরিদ, কামরুল জামান কামরুল, মাহাবুবর রহমান রুস্তম, জিয়াউল শাহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাফুজুর রহমান মাফু, আব্দুল হামিদ, সাংবাদিক ফজলুর রহমান, যুবলীগ নেতা সুমন চন্দ্র বুদু প্রমুখ। রুস্তুম হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রলীগের বিক্ষোভ বরিশাল অফিস \ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেতা রুস্তুম আলী আকন্দ হত্যার প্রতিবাদে গত শনিবার নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সোহেল চত্বর দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে জেলা ছাত্রলীগ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেরনিয়াবাত ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক। মুক্তাগাছায় বিদায়ী ইউএনও’র মতবিনিময় মুক্তাগাছা(ময়মনসিংহ) সংবাদদাতা \ মুক্তাগাছা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার মীর নাহিদ আহসান মুক্তাগাছা প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে গত শনিবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় বিদায়ী নির্বাহী অফিসারকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিটিভি সংবাদদাতা সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি এফ.এম.এ সালাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন মাস্টার, সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন নয়ন,সাংবাদিক এম ইদ্রিস আলী,শফিউল্লাহ সরকার প্রমুখ বক্তব্য রাখেন। কোটচাঁদপুরে ডাকাতের ছোঁড়া বোমায় ১ জন আহত ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ভোমড়াডাঙ্গা গ্রামে ডাকাতের ছোঁড়া বোমায় মিজানুর রহমান নামে এক যুবক আহত হয়েছেন। তাকে মহেশপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটচাঁদপুর থানার ওসি মোঃ শাহাজাহান আলি জানান, গত শনিবার রাত দেড় টার দিকে একদল ডাকাত ভোমড়াডাঙ্গা গ্রামের আব্দুল মোমিন মণ্ডলের বাড়িতে হানা দেয়। বাড়ির লোকজনের ডাক-চিত্কার শুনে গ্রামের লোকজনের সাথে মিজানুরও ডাকাতদের প্রতিরোধে এগিয়ে যান। এ সময় ডাকাতরা লোকজনকে লক্ষ্য করে ৩টি হাত বোমা ছোঁড়ে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল সেটসহ অর্ধ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। কোটচাঁদপুর থানাতে মামলা হয়েছে বলে ওসি জানান। আদিতমারীতে হাইব্রিড সাথী ধান চাষের উপর প্রশিক্ষণ আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় আউশ হাইব্রিড সাথী ধানের বীজতলা তৈরি, চারার যত্ন, জমি তৈরি এবং চারা রোপণ বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ গতকাল রবিবার উপজেলার ব্র্যাক শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাফায়েত হোসেন। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান, প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট মোহসিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন। রাণীশংকৈল ওয়ার্কার্স পার্টি সম্মেলন রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ গত শনিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে র্যালি বের করা হয়। পরে উপজেলা ওয়ার্কার্স পার্টি সম্পাদক তৈমুর হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র, দিনাজপুর সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু। বিশেষ অতিথি ছিলেন- ঠাকুরগাঁও জেলা ওয়ার্কার্স পার্টি সম্পাদক ও ঠাকুরগাঁও- ৩ সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, পার্টির জেলা সদস্য অধ্যক্ষ তাজুল ইসলাম ও জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সোহরাব হোসেন। দেবীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় দেবীগঞ্জ(পঞ্চগড়) সংবাদদাতা \ দেবীগঞ্জ উপজেলার সকল স্তরের অফিসারদের সাথে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাসনাত জামান চৌধুরী জজ গতকাল রবিবার পরিষদের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে\ সভায় উপজেলা চেয়ারম্যান দেবীগঞ্জের উন্নয়নে সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং মাদক নির্মূল করতে আগত সভায় সকল কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ একরামুল হক সভায় বক্তব্য রাখেন। ভাইস চেয়ারম্যানদ্বয়, সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন। ঠাকুরগাঁওয়ে বাস ধর্মঘট প্রত্যাহার পীরগঞ্জ (ঠাকুরগাও) সংবাদদাতা \ ঠাকুরগাঁও জেলায় অভ্যন্তরীণ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করার ফলে গত শনিবার থেকে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল শুরু হয়েছে।জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাসের সঙ্গে সমঝোতা বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে ঠাকুরগাঁও বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠন।মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর ইসলাম ছুটু জানান, প্রশাসনের আশ্বাসে তারা আপাতত ধর্মঘট স্থগিত করেছেন।উল্লেখ্য, শ্রমিক নির্যাতনের প্রতিবাদে ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ের অভ্যন্তরীণ সব রুটে ১২ দিন ধরে পরিবহন ধর্মঘট চলছিল। হরিণাকুণ্ডে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ কর্মশালা হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা \ গত শনিবার হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্র এর আয়োজনে আর সি এইচ সি আই বি এর সহযোগীতায় দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয় কর্মশালায় প্রশিক্ষক ও প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ সামছুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ হাসেম আলী ইউপি স্বাস্থ্য পরিদর্শক মোঃ ওয়াহেদ জোর্য়াদার। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন গ্রামের ৬৮ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে কমিউনিটি হেলথ্ প্রভাইডার আফরোজা খাতুন সকলের মাঝে সম্মানি বিতরন করেন। হোসেনপুরে অষ্টমী স্নানোত্সব আজ হোসেনপুর (কিশোরগঞ্জ)সংবাদদাতা \ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা সদর থেকে প্রায় ২ কিলোমিটার দুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে খুরশিদ মহল সেতু সংলগ্নে দেশের দ্বিতীয় বৃহত্তম হিন্দু ধর্মালম্বীদের অষ্টমী স্নানোত্সব ও মেলা অনুষ্ঠিত হবে আজ সোমবার। এবার প্রায় তিন লক্ষাধিক নারী পুরুষের সমাগম হতে পারে বলে ধারনা করা হচ্ছে। অষ্টমী স্নান উত্সব উপলক্ষে হোসেনপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার জানান, আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের স্নান উত্সবে বরাবরের মতো এবারও সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষে উপজেলা ও থানা প্রশাসন আইন-শৃংখলা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছেন। দুর্গাপুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় গ্রীণ হেভেন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় গতকাল রবিবার। মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নুর এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র শ,ম জয়নাল আবেদীন, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক উপজেলা চেয়াম্যান আব্দুল্লাহ হক, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সুজন সভাপতি অজয় সাহা,সাবেক প্রেসক্লাব সভাপতি মোহন মিয়া, স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, স্কুল পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর হোসেন ঢালী প্রমুখ। রাণীনগরে এলএলপি বিষয়ক কর্মশালা রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে গতকাল রবিবার এলএলপি কার্যক্রমে উপজেলা টাস্কফোর্স ডেলিগেশন ও স্টেকহোল্ডার পার্টিসিপেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এদিন রাণীনগর কাশিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোকলেছুর রহমান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর ডাঃ আব্দুল বাসিত। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ সিভিল সার্জন ডাঃ মো ঃ আলাউদ্দিন, লোকাল কো-অডিনেটর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ এসএম নজমুল হোসেন, উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা মো ঃ অহেদুর রহমান আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ রেহুনুমা মুনমুন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ মুনির আলী আকন্দ প্রমুখ। মহেশপুরে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা \ শনিবার মহেশপুরে প্রায় ২২শ’ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। কৃষক সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার নাছিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ শস্য উত্পাদন বিশেষজ্ঞ মোঃ আকরামুল হক, জেলা কৃষকলীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহেশপুর উপজেলা জাপার সভাপতি মোঃ আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অমল কুন্ডু। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল কাদের প্রমুখ। কাউখালীতে কৃষক সমিতির সম্মেলন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ ‘কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও’— এ শ্লোগানকে সামনে রেখে গত শনিবার পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ কৃষক সমিতির পিরোজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন। পিরোজপুর জেলা কৃষক সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট পরিতোষ সমদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, পিরোজপুর জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি ডাঃ তপন কুমার বসু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীলিপ পাইক, ইউনাইটেড কমিউনিষ্ট লীগের জেলা সভাপতি কমরেড নিমাই মন্ডল, কমিউনিষ্ট পার্টির কাউখালী সভাপতি ইউপি চেয়ারম্যান কমরেড কৃষ্ণ লাল গুহ। দিনাজপুরে নবরূপীর সুবর্ণ জয়ন্তী উত্সব স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপীর ৫০ বছর পূর্তি উপলক্ষে ৪ দিনের সুবর্ণ জয়ন্তী উত্সব গত শনিবার থেকে শুরু হয়েছে। উত্সবে র্যালী, আলোচনা সভা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। নবরূপীর সুবর্ণ জয়ন্তী উত্সবের উদ্বোধন করেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একেএম নুর-উন-নবী, দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব আজিজুল ইমাম চৌধুরী, চ্যানেল-২৪ এর প্রধান নির্বাহী কর্মকর্তা তরুন চক্রবর্তী, নবরূপীর সাধারণ সম্পাদক শাহজাহান শাহ, উত্সব উদযাপন কমিটির আহবায়ক বিমল কুমার দেব। সিংড়ায় চলনবিলের তিত পুঁটি মাছ গ্রন্থের মোড়ক উন্মোচন সিংড়া (নাটোর) সংবাদদাতা \ নাটোরের সিংড়ায় অনির্বাণ সাহিত্য সংস্কৃতি পরিষদ ও পাঠাগারের আয়োজনে গত শনিবার তৃণমূল কবি, সাহিত্যিক, লেখক ও সাংবাদিকদের নিয়ে পরিষদের সদস্য কবি আবুল হোসেনের চলনবিলের তিত পুঁটি মাছ গ্রন্থের মোড়ক উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সভাপতি ও সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম রাজু আহমেদের সভাপতিত্বে এবং লেখক ও সাংবাদিক সৌরভ সোহরাবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি ছিলেন জামিলা ফয়েজ পলিটেকনিক ইন্সটিটিউটের পরিচালক আবুল কালাম আজাদ ও শহীদ চয়েন বহুমুখী প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোল্লা এমরান আলী রানা প্রমুখ। ভেড়ামারা প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলামের (৪২) উপর হামলার প্রতিবাদে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে গত শনিবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান। তিনি বলেন, আগামী মঙ্গলবারের মধ্যে আসামিদের আটক করা না হলে সকল প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। উল্লেখ্য, ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মির্জাপুর এলাকার ওয়াজউদ্দিন মন্ডলের ছেলে সাহাবউদ্দিন (৪০), শরিফউদ্দিন (৩৮), শিহাব (৩৫) ও দুলাল মোল্লার ছেলে খাইরুল (৩৪) গত মঙ্গলবার স্কুলের অফিসের ভিতরে প্রবেশ করে কমিটি গঠনকে কেন্দ্র করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে গালিগালাজ করতে থাকে। এসময় বাধা দিলে আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে প্রধান শিক্ষক সাইদুল ইসলামকে রক্তাক্ত জখম করেন। কচুয়ায় পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি কর্মশালা কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা \ শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সেকায়েপ প্রকল্প পরিচালিত বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে গত শনিবার অনুষ্ঠিত হয় একদিনের পাঠ্যাভ্যাস উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা কর্মশালা। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়া আহমেদ সুমনের সভাপতিত্বে ও কর্মসূচির সমন্বয়কারী বিদ্যুত্ চাম্বুগং-এর পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুগ্মসচিব ও সেকায়েপ প্রকল্প পরিচালক মোঃ শহীদ বখতিয়ার আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুগ্মসচিব ও উচ্চ মাধ্যমিক ছাত্রী উপবৃত্তি প্রকল্প পরিচালক আবুয়াল হোসেন এবং যুগ্মসচিব ও ঢাকা মহানগরীতে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন প্রকল্পের পরিচালক মানিক চন্দ্র দে প্রমুখ। মুন্সীগঞ্জের কলমায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুন্সীগঞ্জ প্রতিনিধি \ মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের বহুতলবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গত শনিবার প্রাক্তন ছাত্র সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আনিসুর রহমান সিনহা। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুন-উর-রশিদ। কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী শেখের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সংঘের সভাপতি সরওয়াদী শেখ ও সাধারণ সম্পাদক মজিবর রহমান, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ফকির ও আব্দুল জলিল বিক্রমপুরী। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নকুল বিশ্বাস ও চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ পড়শি। উলিপুরে মদ্যপায়ীর জেল-জরিমানা উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ কুড়িগ্রামের উলিপুরে আনোয়ার হোসেন (৪৫) নামের এক মদ্যপায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে জেলার উলিপুর পৌরসভার মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের অষ্টপ্রহরের অনুষ্ঠানে গিয়ে আনোয়ার হোসেন মাতলামো করতে থাকে। একপর্যায়ে তাদের সজ্জিত গেটেও অগ্নিসংযোগ করে। পরে উলিপুর থানার এসআই মুসা আলমের নেতৃত্বে একদল পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ড. মোহাম্মদ মুনসুর আলম খান তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৩ হাজার টাকা জরিমানা করেন।