চট্টগ্রামে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সড়ক অবরোধ

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২২:১১
নগরীর বায়েজিদ এলাকায় গতকাল রবিবার বকেয়া বেতন পরিশোধের দাবিতে একই ব্যক্তির মালিকানাধীন কে অ্যাপারেলস ও কে ফ্যাশন নামক দুই পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় উত্তেজিত কয়েকশ’ শ্রমিক কারখানায় ব্যাপক ভাংচুর চালায়। পরে শ্রমিকরা পার্শ্ববর্তী মুরাদপুর, অক্সিজেন সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় সড়কে যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে উত্তেজিত শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে গার্মেন্টস মালিক ও শ্রমিকদের মাঝে আপসের চেষ্টা চালায়। পরে তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পাঁচলাইশ জোনের সহকারি পুলিশ কমিশনার দীপক জ্যোতি খীসা জানান, কারখানার মালিক সোমবার (আজ) মার্চ মাসের বেতন পরিশোধের আশ্বাস প্রদান করলে শ্রমিকরা ফিরে যায়।