মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২২:১১
এম এ মোহাইমেন সাবেক সংসদ সদস্য, দি পাইওনিয়ার প্রিন্টিং প্রেস লিমিটেডের প্রতিষ্ঠাতা, সমাজ সেবক ও লেখক এম এ মোহাইমেনের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনা করতে আত্মীয়-স্বজন, লেখক সমাজ, ব্যবসায়ী, সহকর্মী ও গুণগ্রাহীদের কাছে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। প্রসিত চৌধুরী বিশু রাজবাড়ী জেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রসিত চৌধুরী বিশুর ১০ম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে—কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণসহ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা। এছাড়া বিনোদপুরের রাধাগোবিন্দ জিউর মন্দির ও বড়পুলের হরিতলা মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।