ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক সফিকুল ইসলামকে পিটিয়ে জখম করেছে এক ছাত্রলীগ কর্মী। ইসরাফিল ওই ইনস্টিটিউটের ইলেক্ট্রিক্যাল বিভাগের ছাত্র বলে ক্যাম্পাসসূত্র ও পুলিশ জানিয়েছে।
আহত শিক্ষক শফিকুল ইসলাম জানান, ইসরাফিল ইনস্টিটিউট চত্বরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করায় তাকে তিনি সতর্ক করেন। এতে সে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করে। কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ওই ছাত্রলীগ কর্মীকে আটক করে।
বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মীর মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত ইসরাফিল ওই শিক্ষকের কাছে ক্ষমা চেয়ে পুলিশের কাছে মুচলেকা দেয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে কোতোয়ালী পুলিশ জানায়, শিক্ষকদের দাবির প্রেক্ষিতে ওই ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দেয়া হয়।
