৬ এপ্রিল দৈনিক ইত্তেফাকে প্রকাশিত “খরার কবলে বরেন্দ্রভূমি-বোরোক্ষেত চৌচির, বিদ্যুত্ সংকটে চাষীরা” শীর্ষক খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। প্রতিবাদ পত্রে বলা হয়েছে - প্রতিবদেনটি বস্তুনিষ্ঠ ও তথ্য নির্ভর নয়। প্রতিবেদনে কেশবপুর ও মহিশালবাড়ী এই দুইটি মৌজার কথা উল্লেখ করা হয়েছে। কেশবপুর মৌজাটি রাজশাহী পল্লী বিদ্যুত্ সমিতির আওতাধীন। অন্যদিকে মহিশালবাড়ী বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের আওতাধীন। মাঠ পরিদর্শন রিপোর্টের বরাত দিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ড বলেছে, মাঠে পানির ক্রাইসিস ও এলাকায় বিদ্যুত্ সংকট দেখা যায়নি। প্রতিটি ধানক্ষেতে পর্যাপ্ত পানি মজুদ আছে। পরিদর্শনের সময় দেখা গেছে, অধিকাংশ ধান গাছ ফ্লাওয়ারিং স্টেজে আছে। সম্ভবত প্রতিবেদনটির সঙ্গে যে ছবিটি ছাপা হয়েছে তা অতীতের কোন বছরের ধারণকৃত ছবি।
