আশুলিয়ায় গার্মেন্টস মালিককে গলা কেটে হত্যা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৪, ২৩:১৮
শিল্পাঞ্চল আশুলিয়ার পল্লী বিদ্যুত্ এলাকায় এক গার্মেন্টস মালিককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আজম হোসেন জুবায়ের (৩০) স্থানীয় ক্যাপ কোম্পানীর মালিক ছিলেন। গত শনিবার সন্ধ্যায় আশুলিয়ার ভাই ভাই সুপার মার্কেটের তৃতীয় তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ওই কারখানার অন্য অংশীদার গোলাম মোস্তফা পূর্ব শত্রুতার জের ধরে অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে কারখানার ভেতরে প্রবেশ করেন। এ সময় উভয় পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে সন্ত্রাসীরা আজম হোসেনকে হত্যা করে পালিয়ে যায়। পরে কারখানার শ্রমিকরা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সাভার সার্কেলের এএসপি জানান, খোরশেদ নামের এক শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।