বিশ্বের বিভিন্ন দেশ আর জাতির মধ্যে যেমন রয়েছে ভাষা ও সংস্কৃতিগত ভিন্নতা, তেমনি ভিন্নতা রয়েছে এসব দেশ বা জাতির নৃত্য, সংগীত বা নাটকের মতো বিভিন্ন সৃষ্টিশীল মাধ্যমেও। আর নাচের ক্ষেত্রে এমনই এক বৈচিত্রপূর্ণ ধারার বৃহত্তর উপস্থাপনা দিয়ে গিনেজ বুকে ঠাঁই করে নিয়েছে আয়ারল্যান্ডের আভান প্রোডাকশন্স নামের একটি প্রতিষ্ঠান। দেশটির ঐতিহ্যবাহী ‘রিভারড্যান্স ফেস্টিভ্যাল’ এ এ ধরনের নাচে অংশগ্রহণকারীদের নিয়ে সর্বমোট ১,৬৯৩ জন নাচিয়ের একটি লাইন তৈরি করা হয়। আর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে প্রদর্শিত এই ফেস্টিভ্যালটির প্রোডাকশন সংক্রান্ত সকল দায়িত্বই পালন করে আভান প্রোডাকশন্স।
