চিনি ও চা আমদানির শুল্ক বেড়েছে

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২০:১৯
পরিশোধিত ও অপরিশোধিত সব ধরণের চিনির আমদানি শুল্ক বাড়িয়েছে সরকার। প্রতি মেট্রিকটন পরিশোধিত চিনির ওপর বর্তমানে আরোপিত শুল্ক ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ৫০০ টাকা করা হয়েছে। এছাড়া অপরিশোধিত চিনিতে মেট্রিকটন প্রতি ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। এছাড়া চা পাতা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি বা আরডি) ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। রবিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে আমদানিকৃত চিনির দাম বাড়বে বলে আশংকা করছেন চিনি আমদানিকারকরা।