ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চলতি বছরের মার্চে রাজস্ব আদায় কমেছে ৩ কোটি ৬৫ লাখ টাকা। যা প্রায় ২৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, ডিএসইতে গত মার্চে মোট রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ১২২ টাকা। যা ফেব্রুয়ারিতে ছিল ১৪ কোটি ৪০ লাখ ৭৩ হাজার ৬৯৯ টাকা। সংশ্লিষ্টরা বলছেন, গত মাসে ডিএসইতে লেনদেন কম হওয়ায় রাজস্ব আদায় কমে গেছে।
মার্চে ডিএসইর সদস্য প্রতিষ্ঠানের কাছ থেকে রাজস্ব আদায় করা হয়েছে ৭ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৭২৫ টাকা। যা ফেব্রুয়ারিতে ছিল ১০ কোটি ৯৬ লাখ ১৬ হাজার ৩০২ টাকা। তবে জানুয়ারিতে এই রাজস্ব ১২ কোটি ৫২ লাখ ৬৩ হাজার ৩৪৫ টাকা ছিল। তবে গেল মাসে প্লেসমেন্ট শেয়ারের রাজস্ব আদায় বেড়েছে। এ সময়ে প্লেসমেন্ট শেয়ারের রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ৩৯৭ টাকা। যা ফেব্রুয়ারিতে ছিল ৩ কোটি ৪১ লাখ ৭৯ হাজার ৩২০ টাকা। আর জানুয়ারিতে ছিল এক কোটি ৩৯ লাখ ৪৫ হাজার ১৬৮ টাকা।
