প্রিয় শাকিব খান,
ইত্তেফাক বিনোদন প্রতিদিনের মাধ্যমেই জানতে
পারলাম। আপনার প্রথম প্রযোজনার ছবি ‘হিরো দ্য সুপার স্টার’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে একজন প্রযোজক হিসেবে নতুনত্ব কী রাখছেন। পাশাপাশি প্রযোজনায় ব্যস্ত হয়ে গেলে আপনার অভিনয়ে কোনো ক্ষতি হবে কি?
পলাশ,
এলাসিন, টাঙ্গাইল
শাকিব খান :ধন্যবাদ পলাশ। প্রথমত আপনাকে জানিয়ে রাখি আমার প্রযোজনার এই ছবিটিই পুরোটাই নতুনত্ব রাখতে চাচ্ছি। এছাড়া প্রযোজনায় ব্যস্ত হওয়ার একমাত্র কারণ, নিজেকে চলচ্চিত্রের সাথে আরও বেশি সম্পৃক্ত রাখা।
প্রিয় পাঠক, আপনারা অনলাইনে সারাবিশ্বের যেকোনো প্রান্ত থেকে www.face bo ok.com/pages/Bino don-Protidi n-of-the-daily-Ittefaq এই লিংক এ ক্লিক করে ‘লাইক’ দিয়ে অন্তর্ভুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবং আপনার যেকোনো প্রাসঙ্গিক মতামত লিখতে পারেন ওয়ালে। আপনার মতামত নিয়েই প্রকাশ হবে এই পাঠক সংযোগ।
