ভিন্নধর্মী স্ট্রিট শো ‘রাত বিরাতে’-র এবারের পর্বের অতিথি অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম। অনুষ্ঠানে তিনি কথা বলেছেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। রাতের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি উপস্থাপকের সঙ্গে তার স্মৃতি বিজরিত স্থানে ঘুরে বেড়িয়েছেন এবং শুনিয়েছেন বেশ কয়েকটি গান। কবি আসাদ চৌধুরী’র উপস্থাপনায়
বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে প্রচার হবে ‘রাত বিরাতে’র এই পর্বটি। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।
