বিনোদন সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ-সিজেএফবি এবং গ্লোব সফট ড্রিঙ্কস লিমিটেডের যৌথ উদ্যোগে আগামী ৮ এপ্রিল মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৪তম ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বি আই সিসি) হল অব ফেইমে। অনুষ্ঠানে প্রধান অতিখি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি। সভাপতিত্ব করবেন সিজেএফবির সভাপতি এনাম সরকার।
