১৯৪১ সালে প্রথম প্রকাশ হয় ‘ক্যাপ্টেন অ্যামেরিকা’ কমিক বইটি। মার্ভেল কমিক্সের প্রকাশনা ছিল এটি। এর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে ২০১১ সালে মার্ভেলস ফিল্মস ‘ক্যাপ্টেন অ্যামেরিকা :দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার’ শিরোনামে চলচ্চিত্র মুক্তি দেয়। এই চলচ্চিত্রটি ব্যাপক দর্শক গ্রহণযোগ্য ও জনপ্রিয় হয়। ১৪০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ছবিটি ১৭৬ মিলিয়ন ডলার আয় করে। এই সফলতার পরই মার্ভেল স্টুডিও ঘোষণা দেয় এর সিক্যুয়াল নির্মাণের। গত ৪ এপ্রিল চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি বক্স অফিসের শীর্ষে অবস্থান করছে। এতে অভিনয় করেছেন ক্রিস ইভান্স, স্কারলেট জোহানসন, সেবাস্টেইন স্ট্যান, অ্যান্থনি ম্যাকি, ফ্র্যাঙ্ক গ্রিলোসহ আরও অনেকে। এটি যৌথভাবে পরিচালনা করেছেন অ্যান্থনি রাসো ও জোয়ি রাসো।
