সুচিত্রা সেন স্মৃতি সম্মাননা প্রদান

আপডেট : ০৭ এপ্রিল ২০১৪, ২০:৩৬
মহানায়িকা সুচিত্রা সেনের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সুচিত্রা সেন ভক্ত ও স্মৃতি পরিষদ’ আয়োজিত অনুষ্ঠানে একাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। গত ৬ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়। ‘সেরা গীতিকার’ হিসেবে রশীদ নিউটনকে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এই গানটির সংগীত পরিচালনা করেছেন হাবিব। কণ্ঠ দিয়েছেন হাবিব ও ন্যান্সি। অনুষ্ঠানে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যান্যের মধ্যে সম্মাননা লাভ করেন বিশিষ্ট কৌতুকাভিনেতা টেলি সামাদ, কবি আসলাম সানী প্রমুখ।